ciol-research/BanglaBERT-Dhoroni-AID
Text Classification • Updated
text stringlengths 115 21k |
|---|
আনিকা রহমান (২৭) যেদিনই বাসার বাইরে যান সেদিনই তার চোখ-কান চুলকায়, এতে তিনি খুব কষ্ট পান। সাবান পানি দিয়ে তা পরিষ্কার করলেও কমে না বলে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউড অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানিয়া তোফায়েলের কাছে যান। চিকিৎসক বলেন, “ঢাকার বাতাসে অদৃশ্য ঘাতক অর্থাৎ যে ধুলোবালি ও জীবাণু রয়েছে এ জন... |
রাজধানীতে বায়ু দূষন কমাতে ঢাকাসহ ঢাকার আশে-পাশের পাঁচ জেলার সকল অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার পাশের চার জেলার মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ। এসব এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান... |
বায়ুমান সূচকে ঢাকার বাতাসকে ঝুঁকিপূর্ণ বলছে পরিবেশ অধিদপ্তর। বায়ুমান তিনশ’র বেশি হওয়ায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় ঘরের বাইরে অবস্থানের ক্ষেত্রে জনসাধারণকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অসুস্থ ব্যক্তি... |
পরিবেশের স্বাস্থ্যরক্ষার প্রশ্নে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান কী ভাবে সবচেয়ে শেষে হতে পারে? প্রশ্ন তুলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, অবৈজ্ঞানিক ভাবে এবং অনুমানের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। বুধবার একটি বিবৃতি জারি করে ‘এনভায়রনমেন্ট পারফরম্যান্স ইন্ডেক্স’ (ইপিআই)-এর তালিকাকে নস্যাৎ করেছে পরিবেশ মন্ত... |
পরিবেশ রক্ষায় বিশ্বের সামনে ভারত নজির তৈরি করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব পরিবেশ দিবসে দিল্লির বিজ্ঞান মঞ্চে আজ ‘মাটি বাঁচাও’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, পরিবেশ রক্ষায় ভারতের চেষ্টা বহুমাত্রিক। মাটি রক্ষায় পাঁচটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন মোদী। কংগ্রেস অ... |
পরিবেশদূষণের কথা মাথায় এলেই প্রথমে মনে পড়ে বড় বড় কলকারখানার কথা। অথচ বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির আবর্জনা থেকেও বহুল পরিমাণে দূষিত হয় পরিবেশ। তাই পরিবেশদূষণ কমাতে প্রথম পদক্ষেপ নিতে হবে বাড়ি থেকেই। রইল এমন কিছু টোটকা, যাতে দৈনন্দিন আবর্জনা ফেলতে গিয়ে পরিবেশদূষণ বেড়ে না যায়। প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত ১। পুনর্ব্যবহারযো... |
দূষণের মাত্রা অনুযায়ী কলকাতাকে কয়েকটি জ়োনে ভাগ করা হবে। জ়োন-ভিত্তিক দূষণের মাত্রা অনুযায়ী তা রোধের পরিকল্পনা তৈরি হবে। সে জন্য বিশেষজ্ঞদের থেকে পরামর্শও নেওয়া হবে। গত মাসেই পরিবেশবিদদের সঙ্গে কলকাতা পুরসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের আগের দিন, শনিবার এমনটাই জানিয়েছেন পরিবেশ দফতরের দায়িত্বপ্রাপ্ত... |
প্লাস্টিক বর্জ্যের কারণে পর্যটন শহর কক্সবাজার মারাত্মক পরিবেশ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। তথ্য অনুযায়ী, প্রতিদিন কক্সবাজার শহর থেকে প্লাস্টিকসহ নানা ধরনের ১২৪ টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। প্লাস্টিকের দূষণ কমিয়ে কক্সবাজারকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। তা না করা গেলে, প্লাস্টিক বর্জ্যের বিষাক্ত রাসায়নিক... |
উন্নয়ন জরুরি, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়! ১৯৮৫ সাল, আজ থেকে প্রায় ৩৬ বছর আগে নর্মদা নদীর বুকে সর্দার সরোবর বাঁধ তৈরির বিরোধিতা করে মেধা পাটকরের নেতৃত্বে শুরু হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন। সেই প্রথম জোরদার ভাবে শোনা গিয়েছিল ওই শব্দগুচ্ছ। আজও প্রায় সমান প্রাসঙ্গিক। আজও প্রশ্ন, পরিবেশ রক্ষা কি সত্যিই জরুরি! কারণ, উন... |
বাগজোলা, কেষ্টপুর-সহ খালের দূষণ রোধে রাজ্যের মুখ্যসচিব একটি টাস্ক ফোর্স গঠন করবেন। টাস্ক ফোর্সের দায়িত্ব সুনির্দিষ্ট ভাবে বলার পাশাপাশি তার ব্যর্থতার দায়ও উল্লেখ করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনে পদক্ষেপও করতে হবে। চলতি সপ্তাহে খাল সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে এমনটাই নির্দেশ দিয়েছে জাতীয় পর... |
কিচ্ছু পাল্টায়নি, সটান উত্তর এল। এই তো সে দিন এক মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে, আমাদের বেছে নিতে হবে উন্নয়ন চাই, না পরিবেশ। হ্যাঁ, ২০২২ সালে দাঁড়িয়ে, যখন সারা পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন যে, অবিলম্বে পরিবেশকে প্রাধান্য না দিলে জলবায়ু পরিবর্তনকে যাবতীয় পরিকল্পনার মধ্যমণি করতে না পারলে উন্নয়ন তো দূরস্থান, হয়তো পৃথিবীটাকেই ... |
ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে চামড়া সংগ্রহ শুরু করেছেন ট্যানারি মালিকেরা। এ বছর এক কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, ঈদের দিন থেকে রবিবার বিকেল পর্যন্ত ট্যানারি মালিকরা প্রায় চার লাখ ১০ হাজার পিস চামড়া সংগ্রহ করেছেন। ট্... |
দূষণ-মানচিত্রে বিশ্বে শীর্ষস্থানে ভারত। প্রতি বছর বায়ু, জল, জৈব ও শিল্প বর্জ্য, যানবাহন ইত্যাদি থেকে দূষণজনিত কারণে ভারতে অন্তত ২৪ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে! দূষণ তালিকায় দ্বিতীয় থাকা চিনে বার্ষিক মৃত্যুর সংখ্যা ২২ লক্ষ! সম্প্রতি দূষণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সমীক্ষায় এ কথা জানানো হয়েছে। ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হে... |
কোনও পর্বতারোহী নন, এভারেস্টের চূড়া ছেড়ে আরও উপরের দিকে উড়ে গেল একটি আকাশযান। চিনের ‘আর্থ সামিট মিশন ২০২২’-এর অন্তর্গত একটি আকাশযান পরিবেশের বিভিন্ন ক্ষেত্রসমীক্ষা করতে আকাশে পাড়ি দেয়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতাকেও টপকে গিয়ে নজির ভাঙল চিন। আবহবিদরা সাধারণত ‘ওয়েদার বেলুন’-এর মাধ্যমে পরিবেশগত তথ্য সংগ্র... |
ধাপায় গল্ফ কোর্স, টেনিস কোর্ট না অন্য কিছু হবে, সেই ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের উপরে নির্ভর করতে চাইছে কলকাতা পুরসভা। ওই কমিটিই জানাবে, কোন সংস্থার মাধ্যমে ধাপা প্রকল্পের সার্থক রূপায়ণ করা যায়। কমিটিতে থাকবেন পরিবেশবিদ, পরিবেশকর্মী-সহ পুর প্রতিনিধিরা। পুরসভার এক শীর্ষ কর্তার কথায়, ‘‘কমিটি দরপত্রের মাধ্যমে নির... |
কুষ্টিয়ায় চালকলের বর্জ্যে ভয়াবহ দূষণের কবলে খাজানগর-কবুরহাট এলাকার পরিবেশ। মিলের বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে গঙ্গা-কপোতাক্ষ সেচ খাল। দুর্গন্ধযুক্ত খালের কালচে পানিতে নষ্ট হচ্ছে ফসল। মারাত্মক দূষণে খাল সংলগ্ন পুকুর-জলাশয়েরও মাছ মারা যাচ্ছে। ওই এলাকায় বেশ কয়েকটি ভারি কারখানার অবস্থান। এদের কারোই বর্জ্য শোধনাগার নেই। দেশের অন... |
‘গঙ্গা জল স্নানের উপযোগী: কেন্দ্র’ (১৫-৩) প্রতিবেদন প্রসঙ্গে এই পত্র। কেন্দ্র এমন দাবি করলেও জলের ‘ফিকল কলিফর্ম’-এর মাত্রা জানায়নি। জলের উৎকর্ষ কেবলমাত্র ‘বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড’-এর (বিওডি) উপরেই নির্ভরশীল নয়, ‘কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড’-এরও (সিওডি) প্রয়োজন রয়েছে। সব ক’টিই জলের গুণমানের নির্দেশক। গঙ্গার জল... |
চট্টগ্রামে কর্ণফুলীর তীরে এস আলম রিফাইন্ড সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে অগ্নিকাণ্ডের ফলে পরিবেশের ক্ষতি নিরুপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ স্বাক্ষরিত এক ... |
এখনই যা গরম পড়েছে তাতে নিজের সঙ্গে একটি খাবার জলের বোতল না রাখলেই নয়। রোজের ব্যবহারের জন্য বাড়িতে কাচের বোতল থাকলেও রাস্তায় সেই ধরনের বোতল ব্যবহার করা বেশ ঝক্কির। ধাক্কা লাগলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তবে, প্লাস্টিকের বোতল ব্যবহার করা মোটেই ভাল নয়। তাই ধাতব পাত্রেই জল রাখেন। কিন্তু তা কি আদৌ স্বাস্থ্যকর? প্লাস্টিক ছাড়া ... |
মাঠ-জুড়ে পড়ে রয়েছে প্লাস্টিকের প্যাকেট, ফেলে দেওয়া খাবার, জলের বোতল থেকে কাগজ এবং বিভিন্ন আবর্জনা। মাঠে বাঁশ, কাঠের খুঁটি পোঁতা হয়েছিল। সেগুলি তুলে ফেলার পরে মাঠে গর্ত হয়েছে। ধুলো উড়ছে পাশের এলাকাতেও। শিলিগুড়ির অদূরে কাওয়াখালি মাঠের রবিবারের ছবি। এই মাঠেই গত শনিবার জনসভা হয়েছিল প্রধানমন্ত্রীর। রবিবার দিন পেরিয়ে গেল... |
উদ্দেশ্য প্লাস্টিক দূষণ কমানো। সে জন্য বিটুমিনাসের সঙ্গে প্লাস্টিক-বর্জ্যকে মিশিয়ে রাস্তায় আলোর ছটা (লাইট রিফ্লেক্টর) তৈরির পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, মাধবডিহি থানার বড় বৈনানে দেখা যাবে এমন আলো, যা বিটুমিনাসের সঙ্গে প্লাস্টিক-বর্জ্য মিশিয়ে তৈরি করা হবে। জেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক স্বশক্তিকরণ (আইএসজিপি... |
প্লাস্টিক বর্জনে গোটা রাজ্যের মধ্যে এক সময়ে অন্যতম মডেল হয়ে উঠেছিল দক্ষিণ দমদম পুরসভার অধীন বাঙুর। আজও সেখানে সেই ধারাই চলছে। তবে প্লাস্টিক বর্জনের এই সদিচ্ছা সীমাবদ্ধ রয়ে গিয়েছে বাঙুরেই। দমদমের তিন পুরসভা এলাকায় সর্বত্র সেই মডেল অনুসরণ করার চেষ্টা হলেও সে ভাবে সাফল্য আসেনি। লাগাতার সচেতনতার প্রচার, প্রতিটি ওয়ার্ড এ... |
আইন শুধু খাতায়-কলমেই! ২০২২ সালে ১২০ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অথচ, তার এক বছর পরেও শহরের উত্তর থেকে দক্ষিণে এখনও ‘নিষিদ্ধ’ প্লাস্টিকের রমরমা চোখে পড়ার মতো। পুরসভার তরফে স্রেফ দায়সারা প্রচার করেই কাজ সারা হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের... |
ঘনবসতিপূর্ণ শহর ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। চলমান ডিসেম্বের মাসে একাধিকবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে শহরটি। ২০২৩ সালের শেষ দিনটিতেও এই তালিকার শীর্ষেই রইল ঢাকার অবস্থান। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৪৮ নিয়ে তালিকার শীর্ষে উঠে আসে ঢাকা। এই একিউআই স... |
ডায়মন্ড হারবার শহরে প্লাস্টিকের ব্যবহার কমাতে কঠোর পদক্ষেপ করতে শুরু করেছে পুরসভা ও প্রশাসন। পুরসভার ১৬টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৪৫ হাজার। ডায়মন্ড হারবার স্টেশন বাজার ছাড়াও আরও কয়েকটি ছোট বাজার বসে। সেখানে প্লাস্টিক নিষিদ্ধ করতে পুরসভা ও প্রশাসন থেকে প্রচার চালানোর পাশাপাশি দোকানিদের উপরে নজরদারি চালানো হত আগে। লিফলে... |
যুদ্ধে নেমেছে ইজ়রায়েল। তাতে চিন্তায় পড়েছিল হুগলি জেলার উদ্যানপালন দফতর। কারণ, ইজ়রায়েলের প্রযুক্তিতে এবং সেখানকার কৃষি বিশেষজ্ঞদের সরাসরি পরামর্শে এখানে পলিহাউস চাষের একটি প্রকল্প চলছে। যুদ্ধের কারণে পাছে প্রকল্প থমকে যায়, চিন্তা ছিল এটাই। তবে তা হয়নি। জেলা উদ্যানপালন আধিকারিকরা জানিয়েছেন, যুদ্ধের আঁচ এতে পড়েনি। চুঁ... |
২০১০ সালের চেয়ে ২০২৫ সালে বঙ্গোপসাগরে পাঁচগুণ বেশি প্লাস্টিক পাওয়া যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা সমুদ্রে প্লাস্টিকের তীব্র দূষণ ঘটেছে বলেও শঙ্কা জানান। সম্প্রতি “এসডিজি ক্যাফে” শিরোনামে আয়োজিত এক মাসিক সম্মেলনে বক্তারা এসব কথা জানান। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ড. শাহরিয... |
প্লাস্টিক এবং প্লাস্টিকজাত সামগ্রী ব্যবহার নিয়ন্ত্রণে জোর বাড়ানো হয়েছে এবং মাঝেমধ্যেই বাজার ও দোকানে নিয়মিত অভিযান চলে। পুরসভা এমন দাবি করলেও খালে, জলাশয়ে, যত্রতত্র আবর্জনায় প্লাস্টিকজাত সামগ্রীর দেখা মিলছে। পুজোর পরে এমন ছবি দেখা গিয়েছে দমদম ও দক্ষিণ দমদমের একাধিক জায়গায়। চলতি বছরে ওই দুই এলাকায় ডেঙ্গিতে কয়েক ... |
দক্ষিণ কলকাতার যে সব পুজোগুলিতে না গেলেই নয়, তার মধ্যে সুরুচি সঙ্ঘের নাম থাকে একদম শুরুর দিকে। প্রতি বছর তারকাদের মেলা বসে এই পুজোয়। আর থিমে চমক তো রয়েছেই। লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান এই মণ্ডপে। এই বছরে এদের পুজোর ৭০ তম বর্ষ। এই বছরে থিমে আছে পরিবেশবান্ধব দিকটিও। প্লাস্টিক বর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কেই এই বছরের থিম হিস... |
পরিবেশবান্ধব উপকরণ দিয়ে মণ্ডপ তৈরি নিয়ে এ বার অনেকটাই সচেতন আরামবাগ মহকুমার অনুমোদনপ্রাপ্ত পুজোগুলো। অল্প-বিস্তর থার্মোকলের দেখা মিললেও প্লাস্টিকের ব্যবহার নেই বললেই চলে। একেবারেই থার্মোকল-প্লাস্টিক বর্জন করে বিশেষ দৃষ্টান্ত তৈরি করল খানাকুলের ঘোষপুর শিক্ষাকেন্দ্র এবং গ্রামবাসীবৃন্দর পরিচালনায় সর্বজনীন পুজো কমিটি।ঘোষপু... |
@misc{wasi2024dhoroniexploringbengaliclimate,
title={Dhoroni: Exploring Bengali Climate Change and Environmental Views with a Multi-Perspective News Dataset and Natural Language Processing},
author={Azmine Toushik Wasi and Wahid Faisal and Taj Ahmad and Abdur Rahman and Mst Rafia Islam},
year={2024},
eprint={2410.17225},
archivePrefix={arXiv},
primaryClass={cs.CL},
url={https://arxiv.org/abs/2410.17225},
}